যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি (সচিব) হিসেবে কারিন জ্যঁ-পিয়ারের নাম ঘোষণা করেছেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে হোয়াইট হাউসের মুখপাত্রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ৪৪ বছর বয়সি জ্যঁ-পিয়ার তাঁর প্রশাসনের মুখ্য উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
আগামী সপ্তাহের শেষ দিকে কারিন ৪৩ বছর বয়সি বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন।
প্রেস সচিবেরা হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দৈনিক সংবাদ সম্মেলন করেন।
হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকি নিউইয়র্ক-ভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসি’তে (MSNBC) যোগদান করবেন। তাই, সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন জ্যঁ-পিয়ার।
এক টুইটে জেন সাকি তাঁর উত্তরসূরিকে নৈতিক গুণাবলী সমৃদ্ধ এক অসাধারণ নারী হিসেবে উল্লেখ করেছেন। জেন সাকি বলেন, ‘তাঁর চমক দেখার জন্য আমার আর তর সইছে না, কারণ কর্মক্ষেত্রে তিনি তাঁর নিজস্ব শৈলী ও প্রতিভার দারুণ সমন্বয় নিয়ে আসেন।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হলেন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে প্রেসিডেন্টর মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বারের মতো প্রশাসনের মুখপাত্র হিসেবে একজন কৃষ্ণাঙ্গ নারীকে দেখবে বিশ্ব।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
