পর্তুগালে বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন পর্তুগালের পূর্ব কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজধানী লিসবনের স্থানীয় ফুড গার্ডেন রেস্টুরেন্টে বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ লাবলুর উপস্থিতিতে সহসভাপতি মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং ইমরান হোসেন ভূঁইয়ার পরিচালনায় সভার শুরুতে টেলিকনফারেন্সে লন্ডন থেকে বক্তব্য রাখেন বর্তমান সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল বাশার।
সভায় উপস্থিত কার্যকরী কমিটির ১৫ সদস্য এবং বর্তমান সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলের উন্মুক্ত মতামতের ভিওিতে আগামী ৩ মাসের জন্য মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক, আবদুল করিম মানিক, মাঈন উদ্দিন মাষ্টার ও ইমরান হোসেন ভূঁইয়া কে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এছাড়াও উক্ত আহ্বায়ক কমিটিতে সংগঠনের সাবেক কার্যকরী কমিটির আবদুল কাদের বাপ্পি, রাজীব আল মামুন, আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, নূর নবী টিটু, মহিন উদ্দিন, জাহিদ হোসেন ভূঁইয়া ও রনি মোহাম্মদ কে সদস্য করে আগামী ৯০ দিনের মধ্যে পর্তুগালে বসবাসরত বৃহত্তর নোয়াখালী জেলার সকল প্রবাসীদের নিয়ে অতীতের ন্যায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য ১১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
