রাশিয়ার ওপর ‘হামলা’ নয় বরং আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তা প্যাকেজের প্রস্তাবনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে দেওয়া ভাষণে এমন মন্তব্য করে এই রেকর্ড পরিমাণে অর্থ সহায়তার প্যাকেজের বিষয়টি উল্লেখ করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বিশাল এই অর্থ সহায়তার প্যাকেজের অনুমোদনের জন্য ইতোমধ্যে কংগ্রেসকে প্রস্তাবনা দিয়েছেন জো বাইডেন। যত দ্রুত সম্ভব এই সহায়তা প্যাকেজ অনুমোদন করার প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়াটা জরুরি। কারণ, এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।
বাইডেনের এই অর্থ সহায়তার প্যাকেজের প্রস্তাবের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে। এ ছাড়া ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে। এটি সস্তা নয় উল্লেখ করে বৃহস্পতিবার দেওয়া ভাষণে বাইডেন আরও বলেন, আগ্রাসন বন্ধ না হলে আরও বেশি মূল্য দিতে হবে।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। কিন্তু নতুন প্রস্তাবিত সহায়তা প্যাকেজ উল্লেখযোগ্য পরিমাণে বেশি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সহায়তা দিয়েছে, তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাঙ্কের বিপরীতে ১০ টি ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র দেওয়ার সামিল।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
