আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন। অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের ৬ দশকের ইতিহাসে এবারই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ইতিহাস গড়লেন।
সাজেদা আক্তার সানজিদা এ বছর স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
আগামী ফেডারেল নির্বাচনে সাজেদা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে। দেশটির প্রধান রাজনৈতিক এই দলটির ৭৮ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হিজাব পরা কোনো মুসলিম নারী মনোনয়ন পেলেন।
সাজেদা আক্তার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়াটসন ইলেকটোরাল ডিভিশন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাকে লড়তে হবে বিরোধী জাঁদরেল নেতা টনি বার্কের সঙ্গে। তিনি লেবার পার্টির সরকারের অভিবাসনমন্ত্রী ছিলেন এবং সেই এলাকা থেকে ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এলাকাটি লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। এ ক্ষেত্রে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সাজেদাকে।
এ ছাড়াও, ক্ষমতাসীন দলের অতিরিক্ত পশ্চিম ঘেঁষা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়া, কোভিড-১৯ মোকাবেলায় ব্যর্থতা ও পেনশনভোগীদের পাশে না দাঁড়ানো এবারের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক ভাষ্যকাররা।
সাজেদা আক্তার সানজিদা যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসন থেকে ২০১৬ ও ২০১৯ সালে নির্বাচন করেছিলেন তার স্বামী সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।
সাজেদা আক্তার সানজিদা কমিউনিটির সবার কাছে গ্রহণযোগ্য একজন সংগঠক, সবার প্রিয় মুখ তিনি। বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের হয়ে তিনি দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: উইমেন্স কাউন্সিল, ফাগুন হাওয়া, বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও সেভ দ্য উইমেন। তিনি লিবারেল পার্টির লাকেম্বা ব্রাঞ্চের সাধারণ সম্পাদক।
সাজেদা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাতীয় নির্বাচন সব দেশেই সব নির্বাচনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই প্রবাসে প্রতিটি বাংলাদেশির দায়িত্ব আমার পাশে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া যেহেতু বহুজাতিক দেশ তাই আমি চেষ্টা করবো সব কমিউনিটির জন্য কাজ করতে। তবে যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি তাই অবশ্যই আমার নিজের কমিউনিটির কথাই প্রথমে ভাববো।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
