এক নিরীহ ভ্যানচালককে নিজ হাতে বেত্রাঘাত করলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু পাশেই কয়েকটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকলেও সেসব গাড়ির চালকদের কিছুই বলেননি তিনি। সবাই বলছেন, এ কী করলেন সিলেটের মেয়র! সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নিন্দার ঝড়।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় সিলেট নগরীর চৌহাট্টা দিয়ে যাচ্ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। চৌহাট্টা পয়েন্টের এক পাশে রাস্তার সঙ্গে ভ্যান পার্কিং করে সিগারেট কোম্পানির এক কর্মচারী পাশের দোকানে সিগারেট ডেলিভারি দিতে গেছেন। ততক্ষণে মেয়রের গাড়ি এসে হাজির। ভ্যান পার্কিং দেখে ডাক দেন চালককে। গাড়ির রাস্তার পাশে পার্কিং করায় বেত্রাঘাত করেন মেয়র আরিফ।
শাস্তি দেয়ার ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় বইতে থাকে মেয়র আরিফের বিরুদ্ধে। একই সময় পাশেই প্রাইভেট কার পার্কিং করা থাকলেও মেয়র এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনেকেরই অভিযোগ, গরিব, অসহায় মানুষের ওপর মেয়রের আইন সর্বদা কড়া, আর প্রভাবশালী ব্যক্তিদের কাছে নমনীয়। যেখানেই রিক্সাচালক, ভ্যানচালক পান সেখানেই নির্যাতন চালান মেয়র আরিফ।
এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও কলামিষ্ট আ.ফ.ম সাইদ লিখেছেন, ‘মেয়র আরিফের এহেন কাজ জঘন্য ও অসভ্যতামূলক। কাজের তীব্র নিন্দা জানাই।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ লিখেছেন, ‘কাজটি সঠিক নয়’।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
