নিউ মার্কেটের সংঘর্ষে দেখা গেছে ছাত্রলীগের চিহ্নিত কিছু নেতাকর্মী এ ঘটনায় জড়িত। অথচ মামলা হয়েছে বিএনপি নেতাদের নামে। এটি একটি অদ্ভুত ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, এখন আমার মনে হয়, আগামীতে বজ্রপাত ও বন্যার সময় নৌকাডুবিতে মানুষ মারা গেলেও শেখ হাসিনা বলবে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দাও। এটিই আওয়ামী লীগের চরিত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ ও স্বাধীনতার বাংলাদেশকে ফিরিয়ে আনার কথা বলেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হতো। সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগুচ্ছি।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালেহ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
