বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই প্রাঙ্গণে বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা পর্বে উপ-হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার ‘বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর দিবসের’ গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বাধীন বাংলাদেশের ঘোষণা বাস্তবায়নে মুজিবনগর সরকার গঠন ঐতিহাসিক ভূমিকা পালন করে। এই সরকারের শপথ গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে তার অভিযাত্রা শুরু করে এবং এ সরকারের দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
এরপর করোনা মহামারী থেকে বাংলাদেশের মুক্তিসহ দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং মুজিবনগর সরকার ও জাতীয় চার নেতার মহান আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে বাংলাদেশের প্রথম সরকারের উপর নির্মিত তথ্যচিত্র ‘মুজিবনগর সরকার’ প্রদর্শন করা হয়।
করোনা মহামারীর কারণে স্বাগতিক দেশের বিশেষ নির্দেশনা প্রতিপালন করে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
