মালদ্বীপে বসবাসরত অবস্থায় পাকিস্তানি সহকর্মীর ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শাহীন (২৪) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপের মালে নামক স্থানে একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। শাহীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
শাহীনের চাচা বাইজেদুল ইসলাম বলেন, ‘শাহীন মালদ্বীপে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কাজ করার সময় রেস্টুরেন্টে শাহীনের সঙ্গে পাকিস্তানি একজন কাজ করতেন। কাজ করার সময় পাকিস্তানি যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন রেস্টুরেন্টে থাকা ছুরি দিয়ে শাহীনকে ছুরিকাঘাত করেন পাকিস্তানি সহকর্মী। পরে আহত অবস্থায় মালের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার আপন বড় ভাই জাহিদুল ইসলাম সুজন শাহীনের লাশের সঙ্গে আছে। রবিবার ভোররাতে সেই পাকিস্তানি যুবককে মালদ্বীপের পুলিশ আটক করেছে।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মালদ্বীপে শাহীনের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছি, কীভাবে লাশ দেশে আনা যায়।
বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদও এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাহীনের লাশ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
