পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছে রাশিয়া। সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়া এ অঞ্চলে পরমাণু বোমা মোতায়েন করেবে। একই সঙ্গে জোরদার করবে প্রতিরক্ষাব্যবস্থা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ কথা বলেন।
তিনি ২০০৮-২০১২ সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এছাড়া ২০১২-২০২০ সাল পর্যন্ত মেদভেদেভ ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী।
রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটির নিজেদের সুরক্ষার কথা ভেবে ন্যাটোতে যোগ দেয়ার কথা ভাবছে। একই চিন্তাভাবনা করছে সুইডেন।
গত বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানান তার দেশ কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের দিমিত্রি মেদভেদেভ বলেন, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দিলে রাশিয়াকে বিশেষ করে বাল্টিক অঞ্চলে তার স্থল, বিমান ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। পারমাণু বোমা মুক্ত বাল্টিক অঞ্চল নিয়ে আর কোনো কথা বলা যাবে না।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
