সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১২৩ জন আইনপ্রণেতার পদত্যাগ মঞ্জুর করেছেন পাকিস্তানের পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার কাসিম সুরি। বৃহস্পতিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা হাবিব এক টুইটে জানিয়েছেন, পিটিআইয়ের আইনপ্রণেতাদের পদত্যাগ মঞ্জুরের পর এখন দেশে নতুন নির্বাচন দেওয়া অনিবার্য হয়ে পড়েছে।
পার্লামেন্টে পিটিআইয়ের ১৫৫ জন সদস্য রয়েছে। এদের মধ্যে ১২ জন ইমরানের পক্ষ ত্যাগ করে অনাস্থা ভোটে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠিতে বলেছেন, পিটিআইয়ের কোনও সদস্যকে কোনও কমিটিতে মনোনীত করা উচিত নয়। কারণ ১১ এপ্রিল পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে দলীয় আইনপ্রণেতারা পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, ৯ এপ্রিল রাতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পরের দিনই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এর আগে ইমরান অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে হঁটানোর জন্য বিরোধী দলগুলোকে পরামর্শ দিয়েছে। আর বিরোধী দলগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির আশায় সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
