মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিন সাবওয়েতে হামলা চালানো ব্যক্তিকে ধরতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) যাত্রী বোঝাই সাবওয়ে ট্রেনে আকস্মিক হামলায় ১০জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, আহতদের কারো জীবন হানির শংকা নেই। এছাড়া পুলিশ এটিকে সন্ত্রাসী কাজ হিসেবেও বিবেচনা করছে না।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার কিচ্যান্ট সিওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রেনটি থার্টি সিক্সথ স্ট্রিট স্টেশনে ঢোকার পরপরই সন্দেহভাজন বন্দুকধারী গ্যাস মাস্ক পরে। সে দুটি ক্যানিস্টার খুলে পুরো সাবওয়েজুড়ে ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর পর সে একাধিক যাত্রী লক্ষ্য করে হামলা চালায়।
এ হামলায় ১০ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ১৩ জন স্টেশন থেকে বেরুনোর চেষ্টায় কিংবা ধোঁয়ায় নি:শ্বাস আটকে আহত হয়েছে।
পুলিশ বলছে, তারা সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় প্রথমেই যারা আহতদের সেবায় এগিয়ে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা হাল ছাড়বো না।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
