পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেনাবাহিনী বা বিদেশি কোনো রাষ্ট্র পাকিস্তানের গণতন্ত্র রক্ষা করতে পারবে না।
বুধবার পাকিস্তানের পেশওয়ারে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশের আগে মঙ্গলবার পিটিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে নেতাকর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এই কথা বলেন ইমরান। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।
ভিডিও বার্তায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের জনগণই কেবল তাদের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পবিত্রতা রক্ষা করতে পারে।
এ সময় বিরোধী জোটের অনাস্থা ভোট, যাতে তিনি হেরে ক্ষমতাচ্যুত হলেন তার প্রতি ইঙ্গিত করে বলেন, পাকিস্তানের ওপর বড় ধরনের ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। এর আগে রোববার তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনে ‘বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সেদিন ইমরান খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আবার স্বাধীনতার সংগ্রাম শুরু হলো।
এ ছাড়া রোববার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পাকিস্তানের জনগণই সব সময় তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
