পবিত্র কাবার কিসওয়াহ (গিলাফ) তৈরিতে অংশ নেয়ার গৌরব অর্জন করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক শায়েস্তা লোধী। এরকম একটি পুণ্যের কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন শায়েস্তা লোধীর ইউটিউবের এক ভিডিওর সূত্রে এ তথ্য জানায়।
ওই ভিডিওতে লোধী জানান, কাবার কিসওয়াহ তৈরিতে অংশ নেয়া এমন একটি উত্তম কাজ, যার সম্পর্ক আল্লাহ ও বান্দার সাথে। এখানে মানুষকে জানানো মুখ্য উদ্দেশ্য নয়, তবে আমি যে সৌভাগ্য অর্জন করলাম-তা থেকে আপনারা বঞ্চিত হন-আমি তা চাইনি। এজন্য আমার কিসওয়াহ তৈরিতে অংশ নেয়া আপনাদের সাথে শেয়ার করলাম।
তিনি বলেন, ওমরাহ পালনের পর আমার কাছে ফোন আসলো যে, আমি কাবার কিসওয়াহ তৈরির কাজে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছি। তখন আমি সীমাহীন পুলক অনুভব করলাম। আসলে গত ৫-৬ বছর যাবত আমি কাবার গিলাফ তৈরির স্বপ্ন দেখছিলাম। অবশেষে তা পূর্ণ হলো।
সংক্ষিপ্ত ওই ভিডিওতে শায়েস্তা লোধীকে দেখা যায়, তিনি কিসওয়াহ কারখানায় ঘুরে ঘুরে তা তৈরির প্রক্রিয়া দেখছেন। একইসাথে পুরনো দিনে কোন মেশিন দিয়ে গিলাফ তৈরি করা হতো, কাবা শরিফের পুরনো দরজা ও মসজিদে নববী মিউজিয়ামও তিনি দর্শকদের দেখান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
