পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল।
সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান তিনি। এর আগে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দু’দিন পর এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই সভাপতি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খবর জিওটিভির।
ইমরান সরকার বিরোধী জোট থেকে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তার নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তার দল ওয়াক আউট করায় তিনি কোনো ভোট পাননি।
শাহবাজ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন। ভাষণে সর্বনিম্ন বেতন বাড়ানোর পাশাপাশি গমের মূল্য কমানো, তরুণদেরকে ল্যাপটপ প্রদান এবং গরিবদের আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
