ইমরান খান সরকারকে পতনের কথিত ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ষড়যন্ত্রের দাবিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
শাহবাজ বলেন, ষড়যন্ত্র প্রমাণিত হলে পদত্যাগ করে বাড়ি চলে যাব।
ইমরান খান যে কথিত চিঠিটি ৭ মার্চ পেয়েছেন বলে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে শরিফ বলেন, তার দল ৩ মার্চ অনাস্থা প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য বিরোধী দলগুলোর কাছে গেছে।
নতুন প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সংসদীয় নিরাপত্তা কমিটি চিঠিটির বিষয়ে একটি ইন-ক্যামেরা ব্রিফিংয়ের ব্যবস্থা করবে। ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মহাপরিচালক নাদিম আনজুম, পররাষ্ট্র সচিব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
অনাস্থা ভোটের আগে ইমরান খান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বিরোধী দলগুলোর সহায়তায় তার সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে শাহবাজ শরিফ নির্বাচিত হন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
