লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী (১৯) নিহত হয়েছেন। এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়ে লন্ডন রোডে গত ৬ এপ্রিল রাত ১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্রিটিশ বাংলাদেশি যুবকের নাম নাদভী তালহা বিন আহমেদ। তার গ্রামের বাড়ি সিলেট শহরের চৌকিদেকি এলাকায়। তিনি ইলফোর্ডের আন নকলাহ ইনস্টিটিউটে ৪ বছরের ইসলামিক স্টাডিজ সম্পন্ন করেছেন। একজন বড় আলেম হতে চেয়েছিলেন তালহা।
বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে জানা গেছে। এ ঘটনা সম্পর্কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেনের বলেন, ‘ছেলেটি বায়তুল আমান মসজিদ থেকে তারাবি পড়ে বন্ধুরা মিলে এসেক্সের দিকে যাচ্ছিল। পথের মধ্যে দুর্ঘটনায় সে মারা যায়। গাড়িতে থাকা অন্যরা আহত হয়েছে।’
জানা যায়, নাদভি গাড়ির পেছনের সিটে ৩ জনের মাঝখানে বসেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিটকে সামনে ড্যাশবোর্ডে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি ৪ জন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। এই ৪ জনই বেথনালগ্রীনের বাসিন্দা।
ঘটনার সময় তার বাবা ইকরাম আহমেদ বাবলু ও মা বাংলাদেশে ছিলেন। বাবা সিলেটের চৌকিদেখির বাসিন্দা ইকরাম আহমেদ বাবলু ও মা ৭ এপ্রিল সকালে লন্ডনে ফেরার আগ পর্যন্ত জানতেন না তাদের বুকের ধন আর নেই।
নিহত তালহার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটিতে দোয়া কামনা করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
