রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, পূর্ব দোনবাস অঞ্চলে মস্কো বাহিনীকে অবশ্যই ইউক্রেনের পরাজিত করতে হবে।
তার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেনকে অবশ্যই জিততে হবে। একবার জয় পেলে দুই দেশের প্রেসিডেন্টের আলোচনায় ইউক্রেন আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
এদিকে, রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামকে বলেন, দিনিপ্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে। এর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশেপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্রমাগত রকেট উড়তে দেখা গেছে।
হামলায় হতাহতদের ব্যাপারে কর্তৃপক্ষ তথ্য খুঁজছে বলে জানিয়েছেন তিনি।
রেজনিচেঙ্কো বলেছেন, দিনিপার নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে।
শিল্পনগরীটিতে ১০ লাখ মানুষ বসবাস করে। রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বড় ধরনের বিপর্যয়ে পড়েনি দিনিপ্রো।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
