লন্ডনে বাংলাদেশী শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। কোচি সেলামাজ নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্তত ৩৬ বছর জেলে থাকতে হবে।
শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করে।
পেশায় গ্যারেজ কর্মী সেলামাজ গত বছরের ১৭ সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন।
নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিবিসির খবরে প্রকাশ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই ব্যক্তি সাবিনাকে অজ্ঞান না হওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে। পরে তাকে গলা চেপে ধরে হত্যা করে। এবং তার কিছু কাপড় খুলে ফেলে এবং তার লাশ লুকানোর চেষ্টা করে।
ঘটনার কয়েক দিন পর সেলামাজ গ্রেফতার হন এবং গত ফেব্রুয়ারিতে খুনের দায়ে সাব্যস্ত হন।
শুক্রবার তিনি আদালতে আসতে অস্বীকৃতি জানালে তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হয়।
ঘটনার সময় সাবিনা নেসা এক বন্ধুর সাথে দেখা করার জন্য সংক্ষিপ্ত রাস্তা হিসেবে পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় অভিযুক্ত অন্তত ৩৪টি আঘাত করে সাবিনার মাথায়। মেট্রোপলিটন পুলিশ জানিয়ে, তিনি একটি ধাতব বস্তু দ্বারা আঘাত করেন।
সেলামাজ আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়। যে কারণে এ ঘটনা ঘটান।
বিচারক সুইনি ‘বর্বর’ এই হামলাকে যৌন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। বিচারক বলেন, সাবিনা নেসা ‘সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষ। তিনি একটি ভয়ংকর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার জন্য সম্পূর্ণভাবে আসামি দায়ী’।
এদিকে, জানা গেছে সাবিনার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ আর মায়ের নাম আজিবুন নেসা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
