অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক ঋণ প্রাপ্তিতে বাংলাদেশ নিরাপদ অবস্থানে আছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিপিপি) দুটি বৈঠকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জিডিপি অনুপাতে বাংলাদেশের ঋণের হার ৩৪ শতাংশ যা বিশ্বের সর্বনিম্ন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রয়োজনের তুলনায় অনেক বেশি। দেশে রেমিট্যান্স ও রফতানি বাড়ছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। আমরা নিরাপদ অবস্থানে আছি।
মুস্তফা কামাল বলেন, সারা বিশ্ব বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করছে।
তিনি জোর দিয়ে বলেন, যেসব দেশে জিডিপির বেশি ঋণ রয়েছে তারা বর্তমানে বিপদে আছে। কিন্তু আমরা সেই স্তরে নেই। বরং, আমাদের ঋণ জিডিপির তুলনায় অনেক কম।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর টোলের হার এখনো নির্ধারণ করা হয়নি। দক্ষিণ কোরিয়া ও চীনের যৌথ উদ্যোগে পদ্মা সেতু প্রকল্পের টোল আদায়ের চুক্তি করা হয়েছে।
তিনি বলেন, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। তবে একই ধরনের আরো প্রকল্প বাস্তবায়নে পদ্মা সেতু প্রকল্প থেকে রাজস্ব সংগ্রহ করে কিছু লাভ করার পরিকল্পনা আছে।
অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে সরকার ও পদ্মা সেতু ব্যবহারকারী উভয়েই উপকৃত হবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা পদ্মা সেতু নিমার্ণ ব্যয় মেটাতে প্রয়োজনের চেয়েও বেশি রাজস্ব সংগ্রহ করতে পারব।’
সূত্র : ইউএনবি
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
