পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় দুই মাসের অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। শনিবার এই অস্ত্রবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ ইয়েমেনে আরব জোটের যৌথ বাহিনীর কমান্ডের প্রচেষ্টার প্রশংসা করেছে।
অস্ত্রবিরতিতে রাজি হতে ইয়েমেনের সব পক্ষের প্রচেষ্টারও বাংলাদেশ প্রশংসা করেছে। বাংলাদেশের আশা, ইয়েমেনে সংঘাত বন্ধে সমন্বিত চুক্তিতে পৌঁছতে রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার এই সুযোগ অংশীদাররা কাজে লাগাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ উপসাগরীয় আরবদেশগুলোর সহযোগিতা পরিষদের মহাসচিবের সাম্প্রতিক উদ্যোগকেও আমলে নিয়েছে। আরবদেশগুলোর সহযোগিতা পরিষদের মহাসচিব এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছনোর জন্য সব অংশীদারকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সব প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
