যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশ একজন ডার্ক ওয়েব বিক্রেতার কাছ থেকে প্রায় ৩.৪ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২৯৫ কোটি টাকার সমান।
ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করার বড় ঘটনাগুলোর মধ্যে এটাকে অন্যতম বলে মনে করা হচ্ছে। অবৈধ পণ্য বিক্রি করে এবং অর্থ পাচারের জন্য ক্রিপ্টো সম্পদের অপব্যবহার করে লাখো ডলার আয় করছিলেন তিনি। টাম্বলার এবং অবৈধ ডার্ক ওয়েব ফান্ড ট্রান্সমিটার ব্যবহার করে অপকর্ম করছিলেন তিনি।
টাম্বলার একাধিক ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে একত্রিত করে এবং একটি নির্দিষ্ট ওয়ালেটে তা জমা করে। কোথা থেকে এই ওয়ালেটে ক্রিপ্টো আসছে তার উৎস খুঁজে বের করা কঠিন।
মার্কিন বিচার বিভাগ বলেছে কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার যৌথ প্রচেষ্টায় এই পদক্ষেপ নেওয়া গেছে। তবে এই ডার্ক ওয়েব বিক্রেতার পরিচয় জানা যায়নি। তাকে গ্রেপ্তারের বিষয়ে বাড়তি কোনো তথ্যও পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এইচবিও, নেটফ্লিক্স এবং উবার ব্যবহারকারীদের তথ্য বিক্রি করছিলেন।
প্রায় একই ধরনের জালিয়াতির অভিযোগে কয়েকদিন আগেই দু’জনকে অভিযুক্ত করা হয়। জালিয়াতির মাধ্যমে প্রায় ১১ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছিলেন তারা।
ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট ক্রিপ্টো সেগমেন্টের ঝুঁকি সম্পর্কে অবহিত করতে প্রচারণা শুরু করছে। আশঙ্কা করা হচ্ছে যে, ক্রিপ্টো কারেন্সির জনপ্রিয়তা বৃদ্ধি আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রকরাও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের সতর্ক করেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
