রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাপ্তবয়স্ক মেয়ে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আত্মীয় ও দেশটির বেশ কয়েকজন অভিজাত নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে হোয়াইট হাউস।
বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর বিবিসি, আল জাজিরা ও তাসের।
নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে— রাশিয়ায় নতুন করে বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার আলফা ব্যাংক ও এটির বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সেবারব্যাংকের ওপর দেওয়া হয়েছে গুরুতর আর্থিক নিষেধাজ্ঞা। আলফা ব্যাংক দেশটির সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের ওপর। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সরকারের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট পুতিনের প্রাপ্তবয়স্ক মেয়ে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আত্মীয় এবং দেশটির নিরাপত্তা পরিষদের সদস্যরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ায় সব ধরনের নতুন বিনিয়োগ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এ ছাড়া দেশটির আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় উদ্যোগ এর অন্তর্ভুক্ত হবে। এর বাইরে রাশিয়ার সরকারের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ সব পদক্ষেপ রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাকে খর্ব করবে।
‘ওয়াশিংটন প্রত্যাশা করে, এ সব নিষেধাজ্ঞা রাশিয়ার তীব্র ও তাৎক্ষণিক অর্থনৈতিক ক্ষতি করবে’, যোগ করেন জেন সাকি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
