ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকাগুলো থেকে পিছু হটেছে রাশিয়ার সেনারা। ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে কিয়েভের চারপাশ পুনর্দখল হয়েছে। তবে পিছু হটার আগে শহরতলিগুলোতে লাশের স্তুপ রেখে গেছে রুশ সেনারা। রোববার কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এ দাবি করেছেন।
মেয়র জানিয়েছেন, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বুচা থেকে পিছু হটার আগে ‘নির্মম যুদ্ধাপরাধ’ ঘটিয়েছে রুশ সেনারা। তারা প্রায় ৩০০ বাসিন্দাকে হত্যা করেছে। শহরতলির সড়কগুলোতে শুধু লাশ আর লাশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পিছু হটার সময় রুশ সেনারা বাসিন্দাদের হত্যা করে গেছে। বুচার একটি সেতুর চারপাশে ট্যাংক বিধ্বংসী মাইন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
মেয়র ভিটালি ক্লিটসকো জার্মান দৈনিক বিল্ডকে বলেছেন,‘বুচা ও কিয়েভের অন্যান্য শহরতলিতে যা ঘটেছে তা কেবল গণহত্যা হিসাবে বর্ণনা করা যেতে পারে। বেসামরিকদের হাত বেঁধে গুলি করা হয়েছে।’
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
