মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড মেডেল অব অনার পেয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
৩০ মার্চ (বুধবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এই অ্যাওয়ার্ড প্রদান করে।
ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, সব স্বীকৃতিই আনন্দের। সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। তবে আমি মনে করি, এই সম্মাননা ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সকলের সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে। বিদেশের মাটিতে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিসের এই সমৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
