কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
বাংলাদেশি কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর উদ্যোগে কানাডার স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) স্থানীয় একটি চার্চে সন্ধ্যা ৭টায় মূল অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশি কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. মভিনুল হক, ড. জীবন পোদ্দার, নিশীত দত্ত, ফেরদৌস আলম, সাস্কাটুন ওয়েস্ট এর এমপি রোডেকপ।
আলোচনা সভার পর স্বাধীনতা দিবসের পাশাপাশি বসন্তবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় নাসরিন শেলীর মনোমুগ্ধকর সেতার পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরাও আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
