আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পেলেন জিএলটিস লিডার মো. মাহির দাইয়ান। ২৩ মার্চ (বুধবার) নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিট হয় ’গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের নেক্সট জেনারেশন ইয়ুথ লিডারশিপ’ আন্তর্জাতিক সম্মেলন।
কাঠমুন্ডুর নেপাল টুরিজম বোর্ডে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ইয়ুথ কাউন্সিলের সহ সভাপতি, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সম্মানিত সভাপতি দিবাকর আরিয়াল সহ বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ। ২৫ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয় সম্মেলন যেখান সভাপতি হিসাবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক।
মো. মাহির দাইয়ান পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অনার্সে অধ্যায়নরত। তিনি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার সংস্থা গ্লোবাল ল থিংকস্ সোসাইটির ডেপুটি ডিরেক্টর ও ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিকস রিসার্চ এর একজন গবেষক। এরা ছাড়াও তিনি একজন সমাজকর্মী। তিনি মূলত বাংলাদেশের পরিবেশ ও তরুনদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এওয়ার্ড অনুষ্ঠানে মাহির দাইয়ান বলেন ‘এভারেস্টের গ্লেসিয়ার গলছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এদিকে আমার হৃদয়ে আগুন জ্বলছে, আমি আশা করি এই সম্মাননা পরিবেশকে সুরক্ষা করার কাজকে এগিয়ে নিতে প্রেরণা যোগাবে।’
সম্মেলনে মো. মাহির দাইয়ান সহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব, মাননীয় সংসদ শামীম হায়দার চৌধুরী, সোলাইমান সোখন, জিএলটিএস -এর সিওও এডভোকেট মাহিন মেহেরাব অনিক সহ আরো অনেকে সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও পদকপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, মো. মাহির দাইয়ানের পিতা মো. বেনজির আহমেদ একজন সরকারি চাকুরীজীবি এবং মাতা মোসা. মোসলেমা পারভীন গৃহীনি এবং তার বড় বোন লুবনা জাহান জুয়োলোজিতে অধ্যায়নরত।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
