পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৯৭১-এ নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। শনিবার (২৬ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে পতাকা উত্তোলনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে মরণোত্তর বিচারের আওতায় আনা উচিত, যাতে পাকিস্তানের নতুন প্রজন্মের কাছে পূর্বপুরুষের অপরাধের বোঝা কমে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের গণহত্যাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে ভবিষ্যতে সফররত বিদেশি অতিথিদের বধ্যভূমি পরিদর্শন করিয়ে স্বাক্ষর গ্রহণে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে।
এদিন জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোটদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে রাশিয়া ক্ষোভ প্রকাশের কারণ নেই। মানবিক কারণেই বাংলাদেশ এবার জাতিসংঘে ইউক্রেনের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
২৫ মার্চের কালরাতে পাকিস্তানের শুরু করা গণহত্যা ও নির্যাতন চলতে থাকে দীর্ঘ ৯ মাস। বীর বাঙালি ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনলে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী সব অপরাধ ঘটানো ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে।
এই বিপুলসংখ্যক সৈন্যকে ফিরিয়ে নিতে ১৯৭২ সালের ২ জুলাই সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। চুক্তিতে উল্লেখ আছে, দেশে ফেরানোর পর এই সৈন্যদের মানবতাবিরোধী অপরাধের শাস্তি দেওয়া হবে। অথচ ৫০ বছরেও সেই শাস্তি কার্যকরে কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান সরকার।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
