যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জোরদারে শুক্রবার আহ্বান জানিয়েছে। দেশটি তাদের এ যাবতকালের মধ্যে বৃহত্তম আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকা-ের জন্য পিয়ংইয়ংকে দায়ী করে এ আহ্বান জানানো হয়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া বিষয়ে আয়োজিত বৈঠক চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রীনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের বিদ্যমান প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নে সকল সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।’
উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে তিনি বলেন, ‘ডিপিআরকে’র ক্রমবর্ধমান ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকান্ডের কারণে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার ব্যবস্থা হালনাগাদ ও শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।’ আর এ নিষেধাজ্ঞা ২০১৭ সালের ডিসেম্বরে গ্রহণ করা হয়।
থমাস গ্রীনফিল্ড বলেন, এ সময়ে ‘পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমরা ডিপিআরকে আইসিবিএম উৎক্ষেপণের ঘটনায় জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।
‘এটা যথাযথভাবে ঘটানো হয়। সুতরাং এখন পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
