যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা।
শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।
এ তথ্য জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, স্বাধীনতার ৫০ বছর সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের এমপি স্টিফান টিমস’র ব্যবস্থাপনায় ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ‘ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য রাখবেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সে তাঁর ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে। একই দিন হরতালের ডাক দেন ডা. জাফরুল্লাহ। এ বিদেশ যাত্রার কারণে হরতাল কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যদিও হরতালের সমর্থনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মাটির বাসন হাতে হুইল চেয়ারে বসে ভূখা মিছিল করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
