খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে অন্যের অধীনে কাজ করেছেন। কঠোর পরিশ্রমে একটু একটু করে নিজেকে তৈরি করেছেন। শেফ হওয়ার স্বপ্নে পড়াশোনা করেছেন নিউইয়র্ক কুলিনারি ইনস্টিটিউটে। এরপর নিজ উদ্যোগে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়েছেন। এর মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। একই সঙ্গে সমাজসেবায় নিবেদিত হয়েছেন। এসব কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে অত্যন্ত সম্মানজনক পুরস্কার। যার নাম প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
নিউইয়র্কের বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী, খলিল বিরিয়ানী হাউসের সিইও মো. খলিলুর রহমান কমিউনিটির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেয়া হয়। গত শনিবার (১৯ মার্চ) ইউএন প্লাজায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা সনদ, পদক এবং একটি চিঠি তুলে দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন কর্মকর্তা ড. সীমা কাতনায়া।
অনাড়ম্বর অনুষ্ঠানে ড. সীমা কাতনায়া বলেন, দেশের উন্নয়নে অবদান রাখা মানুষদের জন্য অত্যন্ত সম্মানজনক পুরস্কার এটি। আমরা তাঁর হাতে এটি তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। একই সঙ্গে তিনি ভবিষ্যতে খলিলুর রহমানকে একই ধরনের উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে খলিলুর রহমান বলেন, এর জন্য কঠোর পরিশ্রম করে গেছি। কোনোদিন ভাবিনি এমন কিছু আসবে আমার ঝুলিতে। কেবল মনে করেছি অনেক দূর যেতে হবে।
তিনি আরও বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন যুক্তরাষ্ট্র প্রবাসী সব বাংলাদেশির। যারা স্বপ্ন নিয়ে বসে থাকে না; স্বপ্ন বাস্তব করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
