ভারতীয় নাগরিকদের পর্যটন ভিসা চালু করেছে বাংলাদেশ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. শাহরিয়াজ পিএএ (বহিরাগমন-২ অধিশাখা) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দুই ডোজ টিকা নেয়া ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়া চিঠিতে বলা হয়েছে, আকাশ, জল ও স্থলপথ দিয়ে ভারতীয় নাগরিক ভিসা প্রাপ্তি সাপেক্ষ বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত, প্রায় দুই বছর পর বাংলাদেশ ভারতীয়দের পর্যটন ভিসা চালু করল। এর আগে কোভিডের কারণে তা বন্ধ ছিল। তবে বাংলাদেশ পর্যটন ভিসা চালু করলেও ভারত এখনো পুরোপুরিভাবে তা চালু করেনি।
গত ১৬ মার্চ এক নির্দেশনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি বিবেচনায় রেখে বিদেশি পর্যটকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরও শিথিলের প্রয়োজনীয়তা বিবেচনা করছে ভারত সরকার।
করোনা মহামারির কারণে প্রায় দুই বছর ধরে ভারতের ভ্রমণ ও পর্যটন ভিসা সংক্রান্ত ব্যাপারে নানা কড়াকড়ি ছিল। তবে এবার ১৫৬টি দেশের নাগরিকদের পাঁচ বছরের যেই- টুরিস্ট ভিসা দেয়া হয়েছিল তা ফের কার্যকর করা হচ্ছে। পাশাপাশি বিশ্বের সবগুলো দেশের নাগরিকদের জন্য যে নিয়মিত পেপার ভিসা রয়েছে সেগুলোও ফের চালু করা হচ্ছে। এছাড়া আমেরিকা ও জাপানের নাগরিকদের জন্য পুরনো ১০ বছর মেয়াদের যে ভিসা রয়েছে সেগুলোও ফের সচল করা হচ্ছে। এমনকি আমেরিকা ও জাপানের নাগরিকরদের জন্য ফের নতুন করে ১০ বছর মেয়াদের টুরিস্ট ভিসাও ইস্যু করা হবে। ভারতে মহামারির জেরে আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা যখন বন্ধ করে দেয়া হয়েছিল তখন ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত ভিসাও স্থগিত রাখা হয়। ২০২০ সালের অক্টোবর মাসে ভিসাতে কিছু ছাড় দেয়া হয়। ব্যবসা, কনফারেন্স, কর্মসংস্থান, পড়াশোনা ও গবেষণার লক্ষ্যে যারা ভারতে আসতে চাইছিল মূলত তাদের জন্যই এই ছাড়। গত বছরের ১৫ নভেম্বরেও টুরিস্ট বা পর্যটন ভিসাতেও ছাড় দেয়া হয়। কিন্তু শর্ত দেয়া হয় চার্টার্ড বিমানেই তারা আসতে পারবেন। কিন্তু সাধারণ পর্যটকদের ভারতে বেড়াতে আসার ক্ষেত্রে বিধিনিষেধটা রয়েই গিয়েছিল। এ নিয়ে গোয়াসহ একাধিক পর্যটননির্ভর রাজ্য সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেয়। রাজ্য সরকারগুলোর আবেদনের প্রেক্ষিতে নতুন দিক নির্দেশনা দিল কেন্দ্রীয় সরকার। তবে এবার টুরিস্ট ভিসা নিয়ে নির্দিষ্ট পথে ভারতে বেড়াতে আসতে পারবেন পর্যটকরা। তবে এই নির্দেশনাটি আফগানদের জন্য প্রযোজ্য হবে না।
ভারতীয় কর্মকর্তারা জানান, ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসা পাওয়া বিদেশি নাগরিকেরা কেবল নির্ধারিত সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে প্রবেশ করতে পারবে। স্থল সীমান্ত বা নদীপথ ব্যবহার করে তাদের ভারতে প্রবেশের সুযোগ দেয়া হবে না। ভারতের পর্যটন শিল্পকে উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইনও শুরু করেছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ৫ লাখ ফ্রি ভিজিটর ই-ভিসা দিচ্ছে ভারত।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
