ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনে উদ্ভুত ‘মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়গুলোতে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন ও রয়টার্স জানিয়েছে, বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো মিত্র, জি৭ জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন পোল্যান্ড সফর করবেন বাইডেন। এ ছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেইন থেকে ৩২ লাখ মানুষ পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, আসছে বৃহস্পতিবার বাইডেন বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর একটি জরুরি সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জি৭ জোটের বৈঠকেও অংশ নেবেন। এ ছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে বাইডেন ইউক্রেনে সফর করবেন না বলে জানিয়েছেন জেন সাকি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
