দেশ এখন একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটপাট আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যেই আছে। দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও ক্ষমতাসীনদের মিথ্যা প্রচারণা।
সোমবার প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে নাকি শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন হলো। কীসের মূল্যে, কার মূল্যে এটা করলেন? এটা প্রকাশ করতে পারেনি, মিথ্যা কথা প্রচার করছে তারা। দুর্নীতি করার জন্য, তাদের সম্পদ বাড়ানোর জন্য তারা আজকে জনগণের পকেট কেটে এই সম্পদ তৈরি করছে। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।
দেশের মানুষের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, টিসিবির ট্রাকের পেছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য-তাদের কারো উন্নতি হয়নি। গ্রামের কৃষক, শ্রমিক, স্বল্প বেতনের শিক্ষক, ছোট ব্যবসায়ী, হকার তাদের অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে যারা, তাদের।
বর্তমান অবস্থার পরিবর্তনে ঐক্যের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছি। এই অবস্থায় বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প নেই। সেই লক্ষ্যে গণতন্ত্রে বিশ্বাসী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, গণঅধিকার পরিষদ আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. শাহাদাত হোসেন, শিরিন সুলতানা প্রমুখ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
