নরওয়েতে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর চার আরোহীর সবারই মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ। এ ঘটনায় প্রাথমিকভাবে আরোহীদের সবার নিখোঁজ থাকার কথা জানায় কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটির নাম এমভি ২২বি অসপ্রে। ধসে পড়ার আগে ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত এই যুদ্ধবিমান। ওই সময় চারজন আরোহী ছিলেন যুদ্ধবিমানটিতে।
বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন যুদ্ধবিমানটির সন্ধান শুরু করে।
দুর্ঘটনার পর নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যুদ্ধবিমানটিতে চারজন আরোহী ছিলেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আরোহীদের মারা যাওয়ার খবর এল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
