সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা।
এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সৌদি আরবের রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী ও রিয়াদে অবস্থিত দু’টি বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের কয়েকশ’ শিশু-কিশোর এ অনুষ্ঠানে যোগ দেন।
দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে স্কুলের শিক্ষার্থীরা।
এসময় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাহসী, নির্ভীক, মানবদরদী ও অধিকার আদায়ে আপোষহীন। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার অবিস্মরণীয় নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে হবে, যেন শিশুরা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা লাভ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী হাবিবা হোসাইন অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সৎ, আদর্শবান ও উন্নত চরিত্রের জীবন গঠনের আহ্বান জানান।
শিশুদের বঙ্গবন্ধুর জীবন সম্পর্ক বেশি করে জানার জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি পাঠের পরামর্শ দেন রাষ্ট্রদূতের সহধর্মিণী। তিনি আগামীদিনের উন্নত বাংলাদেশ গড়ার জন্য শিশুদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করে। জাতীয় শিশু দিবস উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া শিশু-কিশোরদের জন্য যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকশ’ শিশু এ সব প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া শিশুদের পরিবেশনায় দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কেক কাটা হয়। দূতাবাসের কাউন্সেলর ও কার্যালয় প্রধান মো. বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
