ইউক্রেনে সামরিক অভিযানকে ‘যুদ্ধাপরাধের’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে একটি প্রস্তাবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
ওই প্রস্তাবের প্রস্তাবক রিপাবলিকান দলীয় সিনেটর লিনজি গ্রাহাম। তিনি বলেন, পুতিনের নির্দেশে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে।
তিনি আরও বলেন, ‘আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে আমাদের ব্রিটিশ মিত্র ও অন্যদের সঙ্গে কাজ করে একটি গোয়েন্দা চক্র গড়ে তোলা, যারা যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সরকারি সামরিক ইউনিটগুলো ও তাদের কমান্ডারদের নাম জানাবে।’
বিবিসি জানায়, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন।
এ ছাড়া প্রস্তাবে পুতিনের ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তের বৈধতা তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়।
আরেক সিনেটর চক শুমার বলেন, ইউক্রেনের জনগণের ওপর নৃশংসতার অবশ্যই ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে পুতিন ও তার সরকারের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।
এর আগে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা ও একটি মাতৃত্বকালীন হাসপাতালে বোমা হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিলেন।
জাতিসংঘের মতে, গত ১৪ মার্চ পর্যন্ত রুশ হামলায় কমপক্ষে ৬৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬টি শিশু রয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
