মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। ক্রেমলিনের বিরুদ্ধে ন্যাটো জোট সংঘাতে জড়ালে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে।
হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে শুক্রবার বাইডেন এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করবো না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণার জন্যও এই জোটের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্র একাধিকবার জেলেনস্কির এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
বাইডেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে শুক্রবার আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়াকে দেওয়া ‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদা প্রত্যাহার করার আহ্বান জানাবে। এই পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসনের জন্য আরও বেশি দোষী করবে।’
‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদার অর্থ হলো, এই তকমা পাওয়া দুটি দেশ একে অপরের সাথে সর্বোত্তম শর্তে বাণিজ্য করতে সম্মত হয়েছে। যেমন- কম শুল্ক, বাণিজ্যে কয়েকটি বাধা এবং সর্বোচ্চ সম্ভাব্য আমদানি অনুমোদন। এই মর্যাদা বাতিল করা হলে জি সেভেনভুক্ত দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্য করা মুশকিল হয়ে পড়বে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
