ষাটের দশকের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সাধণ দাস ২ মার্চ সকালে মিসিসাগা, কানাডার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শিবানী দাস, কন্যা অদিতি দাশ, পুত্র অনুপম দাশ, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫ মার্চ মিডোভেল ফিউনারেল সেন্টার ব্রাম্পটনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সাধন দাস ১৯৪৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যালয় ঈশ্বর পাঠশালা থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এসএসসিতে তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। ১৯৭০ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পাশ করেন।
ষাট এবং সত্তরের দশকে তিনি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন অগ্রগামী নেতা। ১৯৭১ সালে তিনি কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও গণযোগাযোগ মন্ত্রণালয়ে মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। এসময় তৎকালিন প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য লাভ করেন।
ব্যক্তি জীবনে সাধন দাস ছিলেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। জীবনের শেষ পর্যন্ত তিনি মনেপ্রাণে মৌলবাদকে ঘৃণা করতেন। স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক, দুর্নীতি, শোষণ এবং বঞ্চনামুক্ত সমাজের। তিনি তাঁর জীবনে এ মনোভাবকে চর্চা করতেন।
১৯৭৫ সালে তিনি শিবানী দাসকে বিয়ে করেন। তাদের মেয়ে অদিতি বর্তমানে কানাডার কেন্দ্রীয় সরকারের অধীনে চাকুরিরত এবং ছেলে ড. অনুপম দাশ ক্যালগেরীর মাউণ্ট রয়্যাল ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
