বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে ই-পাসপোর্ট প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সোহেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা ও সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ই- পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প উপ প্রকল্প পরিচালক (পিএসসি) লেঃ কর্ণেল মোহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্টকে ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বিশেষ অতিথি তার বক্তব্যে ১৯৭৩ সালে হাতে লেখা পাসপোর্ট হতে ই-পাসপোর্টে উত্তরণের বিভিন্ন পর্যায় তুলে ধরেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে মালদ্বীপে ই-পাসপোর্ট চালুর এই মহতি উদ্যেগের জন্য সাধুবাদ জানান এবং প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট সেবা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ই-পাসপোর্ট আবেদনকারীদের আনুষ্ঠানিকভাবে ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
