ইউক্রেনে আটকে পড়া ২৮ জন নাবিক দেশে ফিরছেন আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। আশা করা হচ্ছে, তারা বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
এর আগে রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে গত রবিবার আটকে পড়া ২৮ নাবিককে উদ্ধার করে তাদের রোমানিয়ার বোখারেস্টে একটি হোটেলে রাখা হয়। বর্তমানে তারা সেখানেই রয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় আটকে পড়েন হাদিসুর রহমানসহ ২৮ নাবিক। জাহাজটিতে রাশিয়ার রকেট হামলায় হাদিসুর রহমান নিহত হন। এর ৫ দিন আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে আশঙ্কা করেছিলেন। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো। এদিকে সোমবার জাহাজটির পরিচালনাকারী বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জানায়, যুদ্ধাঞ্চল ঘোষণার আগেই জাহাজটি সেখানে যায় এবং রাশিয়ার রকেট হামলার মুখে পড়ে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
