সৌদি আরবে ইয়েমেনি সহকর্মীর হাতে তুহিন আহমদ নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। শুক্রবার ( ৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে খুন হন তিনি। নিহত তুহিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রমজানপুর গ্রামের তারেক উদ্দিনের ছেলে।
নিহত তুহিনের স্বজনরা জানান, ২১ বছর বয়সী বাংলাদেশি যুবক তুহিন আহমেদ সৌদি আরবে একটি খাবারের হোটেলে কাজ করতেন। স্থানীয় সময় শুক্রবার রাতে খাবারের সময় তুহিনের সঙ্গে ইয়েমেনের ওই যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে তুহিনকে বেধড়ক মারপিট করেন তিনি। এ সময় নাকে ও বুকে উপর্যুপরি ঘুষির ফলে রক্তক্ষরণ হয় তুহিনের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার অন্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তুহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ইয়েমেনের ওই যুবককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য রাসেল মিয়া জানান, ৭-৮ বছর আগে তুহিনের বাবা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে তার মা সৌদি আরবে যান। পরে ছেলে তুহিনকেও সৌদি আরব নিয়ে যান তার মা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, ঘটনাটি অবশ্যই মর্মান্তিক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক। পরিবারের সদস্যরা তুহিনের মরদেহ দেশে আনতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
