সোমবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। দিবস উপলক্ষ্যে হাইকমিশনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি।
বিকেলের বিশেষ অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাণী পড়ে শোনানো হয়। এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপরে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। আলোচনা অংশে বক্তারা বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মূল সূত্র হিসেবে আখ্যায়িত করে এর অনন্য সাধারণ বৈশিষ্টসমূহের কথা তুলে ধরেন।
বাংলাদেশের হাইকমিশনার বলেন, ‘৭ই মার্চের ভাষণ কেবল একটি বক্তৃতাই নয়, এটি ছিলো স্বাধীনতাকামী একটি জাতির জন্য একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের রাজনৈতিক ভাবে ভারসাম্যপূর্ণ-কৌশলী-পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
