সৌদি আরবের রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার চার দিন ব্যাপী ওই প্রদর্শনী শুরু হয়েছে। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদও প্রদর্শনীতে যোগ দেন। সৌদি সরকার তাঁদের এ প্রদর্শনীতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল।
প্রদর্শনীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও অংশ নেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, প্রদর্শনীতে আশিটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ ৩০ হাজার দর্শনার্থী অংশ নেবে।
সৌদি সামরিক শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিদ আবু খালিদ বলেন, বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা শিল্প বিশ্বে ৮৫ নম্বর র্যাংকিং এ অবস্থান করছে। ২০৩০ সাল নাগাদ তা র্যাংকিং এ প্রথম ২৫টি দেশের মধ্যে উন্নীত করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা সামগ্রীর শতকরা ৫০ ভাগের ও বেশি স্থানীয়করণের জন্য কাজ করছে বলে জানিয়েছেন সৌদি জেনারেল অথরিটি অফ মিলিটারি ইন্ডাস্ট্রির গভর্নর আহমেদ আলওহালি।
তিনি বলেন, আমরা এ প্রদর্শনীতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল আগ্রহ দেখেছি এবং এ শিল্পের উদ্ভাবনের জন্য নেটওয়ার্কিং এবং আন্তঃসীমান্ত অংশীদারীর জন্য একটি অনুকূল পরিবেশ দিতে উন্মুখ রয়েছি। আমাদের দরজা আন্তর্জাতিক নির্মাতা এবং পরিষেবা প্রদানকারীদের জন্য উন্মুক্ত। তারা এখানে প্রযুক্তি হস্তান্তর, প্রতিভা বিকাশ এবং প্রতিরক্ষা শিল্পায়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে পারে।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে প্রতিরক্ষা সামগ্রীর সর্বাধুনিক প্রযুক্তিগত উন্নয়ন প্রদর্শন করা হচ্ছে। এটি এ খাতের ভবিষ্যত্ উন্নয়ন ত্বরান্বিত করবে।
এ প্রদর্শনীতে শতাধিক স্থানীয় এবং আন্তর্জাতিক কম্পানি তাদের প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শন করছে। কম্পানিগুলোর মধ্যে লকহিড মার্টিন, বোয়িং, জেনারেল ডায়নামিক, নাভান্তিয়া, বিএই সিস্টেম, এল-৩ হারিস এবং নরিনকো রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন, লেফটেন্যান্ট কর্নেল শেখ আবু ফারুক সালেহীন, মেজর গাজী হোসাইন এ প্রদর্শনীতে যোগ দেন। এ ছাড়া দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও দূতাবাসের মিনিস্টার (কন্সুলার) এস এম রাকিবউল্লাহ প্রদর্শনীতে যোগ দেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
