তৃতীয় বারের মতো আগামী রোববার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বৈঠক হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন বলে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। যদিও ইউক্রেনের বেসামরিক লোকজনের জন্য মানবিকতার নিরিখে যুদ্ধবিহীন এলাকার বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
অন্যদিকে, ইউক্রেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা মিখাইলো পোদোলিয়াক টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আলোচনায় ইউক্রেন যে ফলাফল আশা করছে, তা অর্জিত হয়নি। মানবিক বিবেচনায় যুদ্ধবিহীন এলাকা নির্ধারণই এখন একমাত্র সমাধান।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
