আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে ‘লন্ডন বহুভাষী দিবস’ হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। তিনি লন্ডনের মেয়রের প্রতি এই আহ্বান জানান।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও জাতীয় কমিশন ফর ইউনেস্কোর যৌথ উদ্যোগে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বহুভাষী শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, তিনশ’ টিরও বেশি জাতিগত সম্প্রদায় বৃহত্তর লন্ডনের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করেছে। তাদের বহুভাষা ও বৃহত্তর আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতির। জন্য ২১ ফেব্রুয়ারিকে লন্ডনের বহুভাষী দিবস হিসেবে ঘোষণা করার জন্য আমি লন্ডনের মেয়রকে আহ্বান জানাই।
হাইকমিশনার বলেন, বৃহত্তর লন্ডনে বাংলা তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা হওয়ায় হাইকমিশন ব্রিটিশ-বাংলাদেশিদের নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষা শেখার সুবিধা দেবে। ১৯৫২ সালের ভাষা শহীদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার স্মরণ করেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলা ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকীকরণের পাশাপাশি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৭ হাজারেরও বেশি মাতৃভাষা সংরক্ষণে সহায়তা করার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ইউনেস্কোতে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লরা ডেভিস, ইউকেতে তুর্কি রাষ্ট্রদূত উমিত ইয়ালসিন, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আলেকসান্দ্রা মিওভস্কা, যুক্তরাজ্যে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত বারবারা মন্টালভো আলভারেজ, যুক্তরাজ্যে জর্জিয়ার রাষ্ট্রদূত সোফি কাতসারভা, যুক্তরাজ্যে শ্রীলঙ্কার হাইকমিশনার সরোজ সিরিসেনা, যুক্তরাজ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ড. ডেসরা পারকায়া, ব্রিটিশ ফরেন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর মায়া সিভা, লন্ডনের নেহেরু সেন্টারের ডিরেক্টর অমিশ ত্রিপাঠি, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর মাইকেল কনোলি, অমর একুশের গানের গীতিকার এবং বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ও প্রবীণ নেতা সুলতান মাহমুদ শরীফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
