যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা-ট্রল চলতেই থাকে।
ট্রল যেমন হয়, তেমনি মানুষের আগ্রহও তাকে নিয়ে অনেক বেশি। তাই তো যাত্রা শুরুর মাত্র একদিনেই বাজিমাত করেছে তার নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’। সোমবার বাজারে আসতেই অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।
প্রথম দিনে অধিক চাহিদার কারণে ‘ট্রুথ সোশ্যাল’এ নাম রেজিস্ট্রেশন করাতে অনেকেরই সমস্যা হয়েছে।
আগেই জানা গিয়েছিল কিছু একটা আসছে, আর ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা যাচ্ছে। তাতে লেখা ছিল, ব্রেকিং এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট। ট্রাম্পের ঘোষণা, তৈরি থাকুন।
আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে। ’ এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সোমবারই আত্মপ্রকাশ করেছে ‘ট্রুথ সোশ্যাল’।
এর আগে বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেন নিজস্ব সোশ্যাল মিডিয়া এনে ফেসবুক, টুইটারের মতো শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়াকে টক্কর দেওয়ার। এখন দেখা যাক কতটা পারেন তিনি।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে) ‘ট্রুথ সোশ্যাল’ নামে ওই সামাজিক নেটওয়ার্ক পরিচালনা করবে। আগামী মাসে ‘আমন্ত্রিত অতিথিদের’ জন্য এর বেটা সংস্করণ চালু হবে বলে আশা করা হচ্ছে।
টিএমটিজে সাবস্ক্রিপশন ভিডিও চালুরও পরিকল্পনা করেছে। এতে বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
