বৃহস্পতি বার থেকে সব ধরনের করোনা বিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তবে কেউ করোনা আক্রান্ত হলে তাকে আগের নিয়মেই আইসোলেশন বা সঙ্গনিরোধের নিয়ম মেনে চলতে হবে। সেই সাথে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে বিনামূল্যে করোনা পরীক্ষা কর্মসূচি চালু থাকবে।
বরিস বলেছেন, ‘করোনা ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি। তবে সবকিছুকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিধি-নিষেধ তুলে নেয়ার কোনো বিকল্প নেই।’
বরিসের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করতে ব্যর্থ হবে।
আর বিরোধীরাও বলছেন, বরিস খুব দ্রুতই সিদ্ধান্ত নিলেন। এমন সিদ্ধান্ত ঝুঁকি বাড়াবে। তারা বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রম চালু রাখার দাবিও জানিয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
