মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউট-এর মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সহযোগীতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে।
মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউট-এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির পক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুসহ বাংলাদেশ দূতাবাসের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ক্লডিয়া ফ্রাংকো ইহুলস ও মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস সহ অন্যান্য কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে।
এই সমঝোতা স্মারকটি স্মাক্ষরের মধ্য দিয়ে উভয় দেশের অংশগ্রহণে যৌথ কার্যক্রম গ্রহণের পাশাপাশি তরুণ কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে প্রভাষক এবং রিসোর্স পার্সন বিনিময়, এবং তথ্যাদি ও প্রকাশনা আদান- প্রদান করা সহজতর হবে। সেইসাথে বাংলাদেশের শিক্ষানবীশ কূটনীতিকদের জন্য এই স্মারকটি স্প্যানিশ ভাষা শিক্ষার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
