ভারতের হিমাচল প্রদেশের সিমলায় ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ’ শীর্ষক দুই দিনব্যাপী মৈত্রী সংলাপ শুরু হয়েছে শুক্রবার। দুই দেশের এমপি, নীতিনির্ধারক ও চিন্তাবিদরা এতে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মীর্জা আযম এমপি, অসীম কুমার উকিল এমপি, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এতে অংশ নিচ্ছেন।
এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীও এ সংলাপে বক্তব্য দেবেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দুই দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে নতুন উচ্চতায় উন্নীত হবে।
জানা গেছে, এই সংলাপে এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক অভিভাবক হিসেবে পরিচিত আরএসএস নেতারাও যোগ দিয়েছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
