বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে গ্রিসে বাংলাদেশিদের প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’।
সম্প্রতি গ্রিস থেকে ১৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর প্রতিবাদ ও নতুন করে পাঠানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হলেও প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাকিস্তান কমিউনিটি, কেরপাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
২০১৬ সালের পরে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনা এটাই প্রথম।
বর্তমানে গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। তবে সে দেশের সরকারের হিসেব অনুযায়ী বৈধ বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। বাকিদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল করেছে।
গ্রিক অভিবাসন মন্ত্রী নোটিশ মিতারাকিস বলেন, ‘গ্রিস সরকার কঠোরভাবে ন্যায্য অভিবাসন নীতি প্রয়োগ করছে। আন্তর্জাতিক সুরক্ষার অধিকারী নয় এমন ব্যক্তিদের ভিসা বাতিল করা হচ্ছে। পাঁচ বছর পর এমন অভিযান চালানো হচ্ছে।’
এর আগে, বুধবার বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা হওয়ায় প্রতিবছর চার হাজার বাংলাদেশি কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস।
এ চুক্তির ফলে গ্রিসে বছরে নয় মাস পর্যন্ত রেসিডেন্স পারমিট বা থাকার অনুমিত মিলবে। ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। এমনকি ইউরোপের মৌসুমি শ্রমিক আইন অনুযায়ী, তারা পরিবারের সদস্যদের আনারও অনুমতি পাবেন না।
এই উদ্যোগকে সাধুবাধ জানিয়ে গ্রিসে বসবাসরত প্রবাসীরা অনিয়মিতদের ডিপোর্ট বন্ধের দাবি জানিয়েছেন। তারা আগে অবৈধদের বৈধ করে পরে নতুন করে কর্মী আনার কার্যক্রম শুরু করার দাবি জানান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
